বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাবুল হোসেন বাবুকে নাগরিক সংম্বর্ধনা

এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বিইউপিএফ কর্তৃক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নাগরিক সংম্বর্ধনা দিয়েছে এলাকাবাসী। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক উপজেলার ১৪নং কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনস¦ার্থে এলাকায় বিভিন্ন অসাধারণ কাজের স্বীকৃতি স্বরুপ শেষ্ঠ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল নির্বাচিত হন হাজী মোঃ বাবুল হোসেন বাবু। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে সমাজ বিনির্মাণ ও সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিশেষ অবদান রাখায় শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের ক্রেষ্ট প্রদান করেন। ক্রেষ্টটি গ্রহন করেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন
এ উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৪ টার সময় উপজেলার সুরদীয়া গ্রামের খেলার মাঠে এক নাগরিক সংম্বর্ধনা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট বাউল শিল্পী মোঃ আবুল হোসেন সরকার, কুকুটিয়া কমলা কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আক্তার হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, হাজী শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম (সোনা মিয়া), মিনহাজুল ইসলাম, মোঃ শাহ আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী শেখ আব্দুল হালিম, যুগ্ন-সম্পাদক আব্দুল মঈম কমল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নজরুল ইসলাম নাদিম ও সহযোগীতায় ছিলেন মোঃ হান্নান শেখ, শেখ দুদু মিয়া, মোঃ রাজন, শাকিল আরমান সহ অনেকে। সন্ধ্যার পরে ঢাকা থেকে আগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com