বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে উপজেলার কুকুটিয়া বাজারের পাকা রাস্তার সামনে থেকে মোঃ শাজাহান (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শ্রীনগর থানার এসআই মামুন। এ সময় তার কাছ থেকে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার এসআই মোশারফ ও মামলার তদন্তকারী জানান, মাদক ব্যবসায়ী শাজাহান দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে বুধবার সকালে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসায়ী শাজাহান কুকুটিয়া গ্রামের মৃত মোঃ তাহের চকিদারের ছেলে।