বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
এম.আর রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে: শ্রীনগরে মহান স্বাধীনতা দিবসে র্যালী করেছে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা।
সকাল ৯ টায় শ্রীনগর চকবাজার এলাকায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় থেকে গোলাম সারোয়ার মামুন, মাকসুদুল আলম ডাবলু, আঃ কাদির লিটন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাদ সিকদারের নেতৃত্বে একটি বিশাল র্যালী নিয়ে শ্রীনগর স্টেডিয়াম এসে শেষ হয়।
এ সময় র্যালীতে অংশ গ্রহন করেন সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সালাউদ্দিন অনু, সোহেল শাহরিয়ার, শাহিন আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা।