বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে বিয়ার ও ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যার-১১

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিহনিধিঃঃ
শ্রীনগরে বিয়ার ও লৌহজংয়ে ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যার-১১। ২৬ ফেব্রুয়ারী সোমবার র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলামদ্বয়ের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানাধীন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম খান এর বাড়ীর সামনে কবুতর খোলা-রাঢ়ীখাল পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাহাবী (১৮)কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৯৬ (ছিয়ানব্বই) ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করেন। গ্রেফতার কৃত মোঃ সাহাবী লৌহজং উপজেলার যশোলদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
একই দিনে উপজেলার তিন দোকান এলাকার পারিজাত বেকারী এন্ড কনফেকশনারীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহান (৩৩) ও মোঃ আলমগীর বেপারী (৩২) কে ২০৪ পিচ ইয়াবা সহ আটক করে।
গ্রেফতার কৃত মোঃ সোহান নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মীরগঞ্জ গ্রামের মৃত আব্দুল হক মোড়লের ছেলে। অপরজন মোঃ আলমগীর বেপারী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার চড় ছটফটিয়া গ্রামের মোঃ কুদ্দুস বেপারীর ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং বিয়ারের আনুমানিক মূল্য ১,১৮,৮০০/- (এক লক্ষ আঠার হাজার আটশত) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com