বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের মোঃ আওলাদ মাদবর (৪৫) গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

স্থানীয়রা জানায়, নিহত আওলাদ মাদবর ৫ কন্যা সন্তানের পিতা। নিহত মোঃ আওলাদ হোসেন আঃ হামিদ মাদবরের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com