বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে বিদেশী বিয়ার ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ভাগ্যকুল শাখার বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের মাশুরগাঁও পুরাতন ফেরীঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাচ্চু চোকদার (৩০), মোঃ মিঠুন শেখ (৩২) ও মোঃ প্রিন্স মাঝি(৩০) কে ২১৬ ক্যান বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায় ব্যবহৃত ১ টি সাদা রংঙের করলা এক্সিয় প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কোম্পানীর কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনী, বৃহস্পতিবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাচ্চু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের মৃত মনা চোকদারের ছেলে বর্তমানে সে শ্রীনগর কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় থাকে। অপর মাদক ব্যবসায়ীরা মিঠুন শ্রীনগর উপজেলার দামলা গ্রামের আব্দুল হামিদের ছেলে ও প্রিন্স মাঝি একই উপজেলার বেজগাঁও গ্রামের মোঃ কফিল উদ্দিনের ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৪ হাজার ৮’শত টাকা। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com