বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
এম.আর রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে:: শ্রীনগর উপজেলার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মুকুল (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজিউন)। দীর্ঘদিন শারিরীক আসুস্থ থাকায় গত বুধবার রাতে উপজেলার পশ্চিম বেজগাঁও ঢালী বাড়ীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আজ সকাল ১০ টায় বেজগাঁও চকবাজার জামে মসজিদে জানাজা শেষে বেজগাঁও কাইজ্জা মোল্লা কবর স্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম কানন, শোকাহত পরিবারকে সমবদেনা জানিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।