শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥
শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বর্তমান কমিটি। নিয়ম বর্হিভূত ভাবে দলীয় পদবী ব্যবহার ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আজ শনিবার দুপুরে শ্রীনগর প্রেস ক্লাবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মমিন আলীর বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, প্রায় দুই বছর আগে শ্রীনগর উপজেলা বিএনপির বর্তমান কমিটি অনুমোদন করা হয়। কিš‘ শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির পূর্বের কমিটির সভাপতি আলহাজ¦ মমিন আলী এখনো নিজেকে উপজেলা বিএনপির সভাপতি দাবী করে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন ও পোষ্টার লাগিয়ে যা”েছন। যা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়া”েছ। তার এই কর্মকান্ড দলীয় শৃংখলা বিরোধী উল্লেখ করে জেলা কমিটি প্রায় ১ বছর আগে তাকে চিঠি দিলেও সে তাতে কোন কর্ণপাত করছেনা। একারণে জেলা কমিটি তার কর্মকান্ড পর্যবেক্ষনের জন্য কমিটি করেছে। সংবাদ সম্মেলনে আরো দাবী করা হয়, মমিন আলী বিএনপির টিকেটে উপজেলা চেয়ারম্যান হলেও বর্তমান কমিটির উপর আক্রোশের কারণে ও শুধু মাত্র নিজের স্বার্থে প্রশাসন এবং ক্ষমতাসীনদের ব্যবহার করে উপজেলা বিএনপির বিভিন্ন কর্মকান্ডে বাধা দিয়ে যা”েছন। তার বিরুদ্ধে অচিরেই ব্যব¯’া নেওয়ার জন্য সাংবাদিক সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির কাছে দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে এসময় আরো উপ¯ি’ত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপদেষ্টা তাজুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, বিএনপি নেতা মোঃ ইদ্রিস মিয়া, মেহেদী হাসান, মোঃ শাহজাহান, নজরুল ইসলাম ফরিদ, শহিদুল ইসলাম, মুক্তার হোসেন তারা, এমদাদ সরদার, যুবদল নেতা জামাল শেখ, ছাত্রদল নেতা মোঃ ফারুক, রজিন, অপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com