বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। ৬ মার্চ মঙ্গলবার দুপুরে ঢাকা-দোহার সড়কের তিন দোকান নামক এলাকায় এ কর্মসূচী পালিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মমিন আলীর নেতৃত্বে মানব বন্ধনে অংশ গ্রহন করেন সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম হোসেন, ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, শ্রমিক দলের সভাপতি দিদারুল ইসলাম অভি, মোঃ বিল্লাল হোসেন, শামসুল আলম খোকন, দেলোয়ার হোসেন বাদল, নজরুল ইসলাম বাদল, মোঃ আলী, রাজু আহমেদ, ছাত্রনেতা আবু জাফর জিয়া, যুবনেতা বুলেট, ছিদ্দিক, রতন প্রমুখ।