বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির কালো পতাকা প্রদর্শন

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃঃ
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কালো পতাকা প্রদর্শন করেছে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। ২৪ ফেব্রুয়ারী শনিবার বিকালে শ্রীনগর ধাইসার এলাকায় সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন এর নেতৃত্বে কালো পতাকা প্রদর্শন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল ইসলাম অভি, শ্রীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম মোড়ল, যুবদল নেতা রাজু আহমেদ, বাবুল হোসেন, নুর ইসলাম, আনিসুর রহমান, সুজন, লিপটন, ছাত্রদল নেতা তানভীর সোবাহান, লিমন মোড়ল, তরিকুল, বুলেট, প্রিন্স রহমান, সৈকত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com