বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম বয়েল, শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি:: শ্রীনগরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গনঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নের নেতা কর্মীরা সকাল থেকে উপজেলা পরিষদ চত্তরে জড়ো হতে থাকে।
বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মিছিল নিয়ে জমজম টাওয়ারের সামনে এসে শেষ হয়। পরে এক পথসভায় আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক, ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক
শফিউল আলম খান আজম, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন সহ বি এন পি অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।