বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ যথাযোগ্য মর্যাদায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষে শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার কোলাপাড়া চেয়ারম্যান বাড়ীতে বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিন আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা ইমরান হোসেন সবুজ, যুবদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, শ্রমিক দলের সভাপতি দিদারুল ইসলাম অভি প্রমুখ।
এ সময় উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।