বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
এম.আর রয়েল. শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ শ্রীনগরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাইজপাড়া, কয়কীর্ত্তন ও দেউলভোগ গ্রামে এঘটনা ঘটে। ওই সব এলাকায় বর্তমানে পাগলা কুকুর আতঙ্ক বিরাজ ক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাইজপাড়া গ্রামের সূর্য (৭), সৌরভ (৩),সাথী (৮),হারাধন (৪৮), কয়কীর্ত্তন গ্রামের জয় (১৭), বিথী (১০), নিমাই দাস (৩৬),আলী আকবর (৩৮),নির্মল দাস (৪০),লিয়াকত আলী ( ৫০) ও দেউলভোগ গ্রামের সাগর (১৩),শাহাদাৎ (৩৬) পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৫জন কে উন্নত চিকিৎসার জন্য মহাখালী হাসপাতালে প্রেরন করা হয়েছে।