বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে পঞ্চম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে

এম.আর রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ শ্রীনগরে ধুমধাম করে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব নাগরভোগ গ্রামের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা যায় ঘটা করে বর পক্ষের লোকজনের আপ্যায়ন চলছে। সিআইডির সাবেক সিপাহী পরিচয় দিয়ে জয়নাল শেখ নামে বরের এক মামা উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠিকতা সম্পন্ন করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়ে ও হোগলাগাঁও মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী মুক্তা (১১) এর সাথে ঢাকার ডেমরা এলাকার তাইজদ্দিনের ছেলে মাসুদ (২১) এর বিয়ের আয়োজন করে। বিয়ে উপলক্ষ্যে বর পক্ষ শুক্রবার দুপুরে মেয়ের বাবার বাড়িতে হাজির হয়ে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ১১ বছরের এই ছাত্রীর বিয়ের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এব্যাপারে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সমম্পর্কে খোজ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com