শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শ্রীনগরে নৌকার বিজয়ের আহবান জানান ডাঃ ডাবলু

dav

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ::

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু নৌকার বিজয়ের আহবান জানান।

সোমবার বিকালে উপজেলার বেজগাও এলাকায় আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান আতিথীর বক্তব্যে তিনি এ আহবান জানান। এ সময় তিনি বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন আমার পুরো পরিবার আওয়ামীলীগের সাথে জড়িত, ১৯৯৮ সালে ভয়াবহ বন্যার সময় আওয়ামীলীগের পক্ষ থেকে এ এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন কালে আমার ভাই প্রকৌশলী কামরুজ্জামান ভূইয়া পানিতে ডুবে শাহাদাৎ বরণ করেন। শ্রীনগর উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুণ-উর-রশিদ, শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, জি এস নাজির হোসেন, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, মোঃ জাকির হোসেন,আহমেদ হোসেন ঢালী, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন পিউল,উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মাষ্টার, রফিকুল ইসলাম ডালু,ফরহাদ মোম্বার, মোঃ শাহজাহান চিসতি, আবুল হাসেম মোল্লা, জাহিদুল ইসলাম, আঃ ছালাম মেম্বার, মোঃ আক্তারুজ্জামান জয়, সামাদ মেম্বার, সাইফুল ইসলাম দিপু, বারেক মোড়ল, এডঃ সোহেল আলম, আমির হাসান মিলন, মহিলা নেত্রী ফিরোজা বেগম, শিরিন বেগম প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com