বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ঢাকা-বাড়ৈখালী সড়কে গাছ ফেলে একই রাতে ৪ স্থানে ডাকাতি

মোঃ রজোউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৫ ঘন্টা ব্যবধানে ঢাকা-বাড়ৈখালী সড়কে গাছ ফেলে একই রাতে ৪ স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতের বিভিন্ন সময়ে শ্রীনগর উপজেলার ঢাকা-বাড়ৈখালী সড়কের ৪টি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১ টার দিকে বাড়ৈখালী চুড়াইন সড়কের খাহ্রা কলেজ সংলগ্ন স্থানে গাছ ফেলে দোহারের দ্ইু মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৪৯ হাজার টাকা হাতিয়ে নেয়। অল্প সময়ের ব্যবধানে ডাকাত দল ঢাকা-বাড়ৈখালী সড়কের শ্রীধর পুর এলাকায় একই কায়দায় গাছ ফেলে একটি সিএনজি ও একটি আটো রিক্সার ৫ আরোহীদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা সহ ৩ টি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। ডাকাত দলটি শিবরামপুর বাজারের কাছে গাছের গুড়ি ফেলে সিএনজি অটো রিক্সায় ডাকাতি করে। পরে মদন খালী কালভার্টের কাছে ৪জন রাজ মিস্ত্রিকে জিম্মি করে ডাকাত দলটি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সর্বস্ব হাতিয়ে নেয়। এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ পশ্চিম বাড়ৈখালী এলাকা থেকে আলামিন (২২) কে আটক করেছে।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম তালুকদার তার ইউনিয়নে একই রাতে ৪ স্থানে গাছ ফেলে ডাকাতির বিষয়টি স্বীকার করে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানোর জোড় দাবী জানান।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নিয়েছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com