বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ডিজে পার্টির মেয়েকে তুলে নিয়ে আশ্রাফ বাহিনীর গণধর্ষণ, আটক ৩

এ.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে ডিজে পার্টির এক মেয়েকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করেছে আড়িয়ল বিল এলাকার সন্ত্রাসী আশ্রাফ ও তার সহযোগীরা। তুলে নেওয়ার পর থেকে ডিজে পার্টির ওই মেয়ের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৭ ফেব্রুয়ারী রাতে উপজেলার বালাসুর নতুন বাজার এলাকার সামু কাড়ালের ছেলে আঃ কাদির ডিজে পার্টির দুই নারী ও এক পুরুষ সদস্যকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে ভাড়া করে এনে একই এলাকার তাজেল এর বাড়ীতে তুলে। রাতে পার্টি বাদ দিয়ে আঃ কাদির, ইউসুফ ও সুজন মিলে ডিজে পার্টির পুরুষ সদস্যকে আটকে রেখে অপর দুই নারী সদস্যকে ধর্ষণের চেষ্টা করে। পুরুষ সদস্য দুই নারীর মধ্যে একজনকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে অনেক অনুনয় বিনয় করে ছাড়া পায়। পরে একজনকে নিয়ে তারা ফুর্তিতে মেতে উঠলে ওই এলাকার ত্রাস হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী আশ্রাফ বাহিনীর প্রধান আশ্রাফ, তার ফুফাত ভাই একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামী বাচ্চু দেওয়ান ওরফে মানিক ডাকাত এবং সহযোগী মোস্তফা সহ কয়েকজন মিলে ওই মেয়েকে তুলে নিয়ে যায়। পরে অড়িয়ল বিলের দুর্গম এলাকায় নিয়ে রাতভর ওই মেয়েকে ধর্ষণ করে। এর পর থেকে আর ওই মেয়ের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে এলাকাবাসী জানায়।

ঘটনাটি শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমার নজরে আসলে তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদউদ্দিন গত শনিবার রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আঃ কাদির (৩০), ইউসুফ (২৫) ও সুজন (৩১) কে আটক করেন। ফরিদ উদ্দিন জানান, আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আশ্রাফ সহ বাকীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com