বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
এম.আর রয়েল শ্রীনগর থেকে: জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীনগর সদর বাজারের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী থানায় জিডি করেছে। গত ২০ জানুয়ারী শ্রীনগর সদর বাজারের ব্যাবসায়ী মিলন এন্টার প্রাইজের কর্ণধার মিলন দেবনাথ (৫২) এ ডাইরী করেন। ব্যাবসায়ী মিলন দেবনাথের বাড়ী উপজেলার নাগরভাগ গ্রামে।
থানার ডাইরী সূত্রে জানাগেছে,একই গ্রামের মৃত কাঁলাচান হালদারের বখাটে পুত্র বাচ্চু হালদার (৪৫) প্রতিহিংসার কারনে ওই ব্যাবসায়ী ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন সময়ে মারধোর সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। গত ১৯ জানুয়ারী উপজেলার নাগরভাগ বাজারে অবস্থিত আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
সর্বশেষ ২১শে এপ্রিল ব্যাবসায়ী মিলনের ফুফু পুস্প রাণী দেবনাথ শনি পূজা উপলক্ষে নিমন্ত্রন করতে গেলে পুনরায় বাচ্চু হালদার ওই ব্যাবসায়ী ও পরিবারকে পুনরায় হত্যার হুমকি দেয়।এ ঘটনায় ব্যাবসায়ী মিলন ও তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।
এলাকাবাসী জানায়, বখাটে বাচ্চু হালদারে নামে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে ।