বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে চোরাই মোটর সাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ৭ মার্চ বুধবার ১২ টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন ফুলতলা বাজার সংলগ্ন জাহাঙ্গীরের মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের মোঃ মোক্তার খান (৩৪), আবুল হোসাইন হাসান (২৪) ও মোঃ আল আমিন (১৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোক্তার উপজেলার ভরিভর খোলা গ্রামের মোঃ শহীদ খানের ছেলে এবং অপর দুজন দোহার উপজেলার মধুরচর গ্রামের মোঃ আব্দুল মালেক শেখের পুত্র। আসামীদের নিকট হতে চোরাইকৃত টিভিএস ও আরটিআর মডেলের ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দোহার থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।