বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে চিহ্নিত মাদক সম্রাট এরশাদ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুকুটিয়া পশ্চিমপাড়া ব্রীজ থেকে শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের মাদক ব্যবসায়ী এরশাদকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কয়েক মাস পূর্বে মাদক বিক্রির অভিযোগে এলাকার যুবসমাজ এরশাদের বাড়ীতে হামলা চালায়। তখন সে গ্রাম ছেড়ে আত্মগোপনে থাকে। পুনরায় গত মাসে মাদক বিক্রি না করার শর্তে এলাকায় আসলেও দেদারসে মাদক বিক্রি ও সেবন শুরু করে। এরশাদ এলাকার চিহ্নিত মাদক সম্রাট।
এ বিষয়ে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মীর সফিকুর বলেন, মাদক ব্যবসায়ী এরশাদকে গ্রেফতার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে (মামলা নং-২৮)। আসামীকে মুন্সীগঞ্জ কোর্টে চালান করা হয়েছে।