বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বীরতাঁরা ইউনিয়নের দয়হাটা মজিদপুর গ্রামের মোঃ বাবু শেখের স্ত্রী এক সন্তান জননী পাখি আক্তার (২৫) নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, অটোরিক্সা কিনাকে কেন্দ্র করে কিছুদিন যাবৎ পারিবারিক কলহ চলছিল। তার সূত্র ধরে গলায় ফাঁস দিলে এলাকাবাসী খবর পেয়ে উদ্ধার করে পাশ্ববর্তী সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধুকে মৃত ঘোষনা করেন। পাখি আক্তার লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা গ্রামের সিরাজ হাওলাদারের মেয়ে। ঘটনার পর থেকেই বাবুর পরিবারের সবাই রহস্যজনক কারণে পলাতক রয়েছে। ওই গৃহবধুর ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, সিরাজদিখান স্বাস্থ্য কমল্পেক্স থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com