বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
এম.আর রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ শ্রীনগরে গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও কেডস্ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার কল্লিগাও ৫২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আশ্রাফুল বাবুল হাওলাদারের নিজ অর্থায়নে ৩০ জন ছাত্র/ছাত্রীর মাঝে স্কুল ড্রেস ও কেডস্ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আটপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ মেছের আলী, স্কুলের প্রধান শিক্ষিকা বিলকিস আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ আরিফ হোসেন, রওশনার আক্তার, ফারিয়া ফরাস মৌটুসি, শারমিন আক্তার, নৈশ প্রহরী রিয়াজুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এ সময় নতুন স্কুল ড্রেস ও জুতা পেয়ে শিক্ষার্থীরা খুশিতে আত্মহারা হয়ে পড়ে।