বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শ্রীনগরে কৈ মাছ কেড়ে নিল শিশুর প্রাণ

এম.আর রয়েল:: শ্রীনগরে তাজা কৈ মাছ গলায় আটকে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপূরে উপজেলার পূর্ব সিংপারা এলাকায় এ ঘটনা ঘটে

স্থানীয়রা জানায়, পূর্ব সিংপারা এলাকার রতন বেপারীর ছেলে সোহান সহ পরিবারের লোকজন নিয়ে একই এলাকার অবস্থিত তার শশুর ইদু ফকিরের বাড়ি বেড়াতে যায়। জামাতা, নাতীকে অপ্যায়ন করানোর জন্যে ইদু ফকির বাজার থেকে কৈ মাছ কিনে আনে। সকলের অগচোরে শিশু সোহান(৪) একটি কৈ মাছ খেলা করার ফাকে মুখে ঢুকিয়ে দিলে তার গলায় আটকে যায়। অনেক চেষ্টার পর গলা থেকে বের করতে ব্যর্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com