বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

এম.আর রয়েল,শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগরে বর্ষ বিদায় ১৪২৪ উপলক্ষ্যে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীনগর প্রেস ক্লাবের মিলনায়তনে বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। উক্ত কবিতা পাঠের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন দুই বাংলার জনপ্রিয় কবি ও কলকাতা থেকে প্রকাশিত চোঁখ পত্রিকার সম্পাদক মানিক দে, কোলকাতা থেকে আগত কবি শান্তিদেব ভট্টাচার্য, সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক মুজিব রহমান, কবি, লেখক ও গবেষক অধ্যাপক সুমন্ত রায়, কবি ও সাংবাদিক আরিফ হোসেন, কবি সুপ্রিয়া সুবর্ণা, কবি ও সাংবাদিক উজ্জ্বল দত্ত, কবি ও সাংবাদিক এড. মেহেদী হাসান শাহবাৎ,কবি এইচ এম শাহীন, কবি ও কন্ঠ শিল্পী আমির হাসান মিলন,কবি ইকবাল হুসাইন বাবুল,কবি আবুল হাশেম দেওয়ান, আফসার উদ্দিন প্রমুখ।
কবিতা আবৃত্তির পর নৃত্য পরিবেশ করেন আনিকা হাসান মিলা। অনুষ্ঠান শেষে কবি আরিফ হোসেন, কলকাতার কবি মানিক দে ও শান্তিদেব ভট্টাচার্যকে বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে সম্মাননা সনদ তুলেদেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com