বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ শ্রীনগরে উন্নত জাতের ৫ টি গরু চুরি হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ভিকারীদেশ গ্রামের ফেরীঘাট সংলগ্ন এলাকায় আঃ হাই এর বাড়ি থেকে সাদা কালো রংয়ের ৩টি গরু চুড়ি হয়।
অপরদিকে, একই দিনে একই গ্রামের আলীমের বাড়ি থেকে ২ টি গরু চুরি হয়। এলাকাবাসী জানায়, বিগত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৪০ টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ৫ টি গরুর আনুমানিক দাম প্রায় ৮ লক্ষ টাকা। এ ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।