বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ১৫ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামের হৃদয় মন্ডল (৩৮) কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে বাঘড়া ক্যাম্পের পুলিশ।
এ বিষয়ে বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ নাজমুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী হৃদয় মন্ডলকে গভীর রাতে তার বাড়ীর পাশ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করি। সে মধ্য কামাগাঁও গ্রামের বলরাম মন্ডলের ছেলে। হৃদয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।