বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ী যুবক ও যুবতীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঘড়া এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী কুরবান তালুকদার (৩২) ও পূর্ব বাঘড়া গ্রামের তাসলিমা আক্তার পাখি (৩২) কে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ । বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই তাজউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের একটি বাড়ীতে অভিযান চালিয়ে কুরবান ও তার নারী সহযোগী তাসলিমা আক্তার পাখি নামে দুইজনকে গ্রেফতার করি। এ সময় কুরবানের কাছ থেকে ৫০ পিছ ও পাখির কাছ থেকে ৩০ পিছ মোট তাদের কাছ থেকে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতার কৃতরা উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামের একরাম তালুকদারে ছেলে ও পাখি পাশ্ববর্তী পূর্ব বাঘড়া গ্রামের হারুন মিস্ত্রির মেয়ে। উভয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতিচলছে।