বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এমআর রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শ্রীনগর ষ্টেডিয়াম থেকে প্রভাতফেরীর র‌্যালী শুরু হয়ে তা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, পরিবার ও পকিল্পনা কর্মকর্তা কাজী মমতাজ বেগম, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এর আগে দিবসটির প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমার নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানান শ্রীনগর থানা পুলিশের সদস্যরা।

একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীনগর প্রেস ক্লাব, উপজেলা বিএনপি, সেচ্ছাসেবক দল, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষের পক্ষে তার নেতা কর্মীরা ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীরের পক্ষে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠুর নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান শহীদ মিনারে উপসিস্থত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com