বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শ্রীনগরে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শ্রীনগর থানার এস আই ইউনুছ মুন্সী ও এ এস আই আলী মুনছুরের নেতৃত্বে পুলিশ উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর গ্রামের মৃত আঃ খালেকের ছেলে বাবু (৩২)কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বিগত ২০১০ সালে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় অস্ত্র আইনে বাবুর বিরুদ্ধে মামলা হয় এবং ৩১/১০/২০১৩ সালে নারায়নগঞ্জ জেলা জজ আদালত তার বিরুদ্ধে ১৭ বছরের কারাদন্ড প্রদান করে। এর পর থেকে সে পলাতক ছিলো।

শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে আসামী বাবুকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করার পর গতকাল শনিবার সকালে তাকে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com