বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার টেক্কা মার্কেট এলাকার আমজাদ হোসেনের বসত ঘর থেকে অগ্নিকান্ডে সুত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। এ সময় এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয় । পরে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ইতিমধেই আমজাদ হোসেন,আওলাদ হোসেন ও আনোয়ার হোসেনের ৫টি টিনের তৈরী বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ আরিফুজ্জামান শেখ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আমজাদ হোসেনের বসত ঘর থেকে বিদ্যুৎতের শর্ট শার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ১০ লাখ টাকা ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com