বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শ্রীনগরের ১ যুবক ৯ দিন ধরে ঢাকা থেকে নিখোঁজ

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে বাবু শেখ নামে এক যুবক গত ৯ দিন ধরে ঢাকা থেকে নিখোঁজ হয়েছে। এঘটনায় ঢাকার ওয়ারী থানায় সাধারণ ডাইরী হলেও পুলিশ নিখোঁজ ওই যুবকের কোন সন্ধান দিতে পারছেনা। নিখোঁজ বাবু শেখ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মাশাখোলা গ্রামের শেখ সেরাজুলের ছেলে। সে ঢাকার ওয়ারী এলাকায় থেকে ভাড়ায় গাড়ী চালাতো। বাবু গত ১৯ মে ওয়ারীর ১০ নং নবাবষ্ট্রীটের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

নিঁখোজ বাবু শেখের ভাই আব্বাস শেখ জানান, এই ক’দিনে তার ভাইকে তারা বিভিন্ন স্থানে খোঁজ করেছেন কিন্তু কোথাও সন্ধান পাননি। সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন শোকে ভেঙ্গে পড়েছেন। বাবু শেখের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। গত তিন দিন আগে মোবাইল ফোনটি অল্প সময়ের জন্য খোলা পাওয়া গেলেও পরক্ষনেই তা বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ৩ দিন পর বাবু শেখের শশুর রুপগঞ্জ উপজেলার বড়পা বাগানবাড়ী এলাকার আঃ রউফ বাদী হয়ে ঢাকার ওয়ারী থানায় সাধারণ ডাইরী করেন। পুলিশ চেষ্টা করলেও এখনো পর্যন্ত বাবু শেখের কোন সন্ধান দিতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com