শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শুক্র ও শনিবার ছাড়া ঢাকায় র‌্যালি করা যাবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক::

শুক্র ও শনিবার ছাড়া রাজধানী ঢাকায় কোন র‌্যালি করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্য দিনগুলোতে কোন সড়কে সমাবেশ করা যাবে না বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার তিনি একথা জানান।

এদিন নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিটিসিএ’র কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো অভিযোগ নেই। শুধু ভোটে প্রত্যাখ্যাত বিএনপির নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে জনগনের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমি মনে করি তাদের শপথ নেওয়া উচিত। শপথ না নিলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। তিনি বলেন, বিএনপির নতুন নির্বাচনের দাবি হাস্যকর।

একাদশ নির্বাচনকে বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশেও নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তারা জনগণের মধ্যে কোনো সাড়া জাগাতে পারে নি। বিদেশেও পারে নি। নিজেরা বসে বসে প্রেস ব্রিফিং করে তারা আবারও নালিশের রাজনীতি শুরু করেছে। এরকম নালিশ করে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না।

ওবায়দুল কাদের আরো বলেন, সরকারের প্রথম ছয় মাসে যেসব কাজ করা হবে সেগুলো চিহ্নিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com