শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শুক্রবার দেশব্যাপী বিএনপি’র সমাবেশ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আগামীকাল (২০ জুলাই) সমাবেশ করবে বিএনপি।

শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া একই দাবিতে ঐদিন দেশব্যাপী সকল জেলা, মহানগর ও উপজেলা সদরে বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সমাবেশ সফল করার জন্য আহবান জানান। গত সোমবার (১৬ জুলাই) নয়াপল্টনসস্থ দলীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কতটুকু গুরুতর সে খবর জানতেও দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। গত পরশু দিন পরিবারের সদস্যরা তাঁর সাথে দেখা করতে গেলে কারাকর্তৃপক্ষ বাধা দেয়। অসুস্থতার খবর জানতে পারার পরও তাঁর পরিবারের সদস্যদের কারা ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা করার অনুমতি দেয়া হয়নি। কারা কর্তৃপক্ষ দেশনেত্রীর চিকিৎসা নিয়ে শুধু উদাসীনই নয়, সরকারের নির্দেশে কোন ভয়ঙ্কর মাষ্টারপ্ল্যানের দিকে এগুচ্ছে কী না তা নিয়ে জনমনে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা জানেন-দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে, বেগম জিয়া ট্রানজিয়েন্ট স্কীমিং এটাক (টিআইএ) এ ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com