শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে ৬ অগাস্ট পর্যন্ত ছুটি বাড়ল

অনলাইন ডেস্ক::

করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৬ অগাস্ট পর্যন্ত।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাসের মহামারীর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।”

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় ‘লকডাউন’।

দুই মাস পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।

১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারীর কারণে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com