সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম শেখ ও ইয়াসির আলী চৌধুরী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে তাদের অন্তর্ভুক্ত করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ চার বছর পর টেস্ট দলে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি নাঈম শেখের। ফলে বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষা আরও দীর্ঘ হয় তার। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এবার ওয়ানডে দলে জায়গা ফিরে পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
এদিকে সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলা ইয়াসির আলী রাব্বিও দলে ফিরেছেন। পাশাপাশি প্রায় এক বছর পর জাতীয় ওয়ানডে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।