শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ এবং ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা এই স্বর্ণ ও শিশা জব্দ করে। এই ঘটনায় মাসুদ রানা নামে এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট- বিজি ১৪৮ অবতরণের পর যাত্রীরা নেমে এলে মাসুদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস গোয়েন্দারা তাকে আটক করে তার লাগেজ তল্লাশি করে। সেখান থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। এই ঘটনায় উক্ত যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com