শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শাস্তি পাচ্ছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক:: অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এখনো শাস্তি হয়নি সাকিব আল হাসানের। অপেক্ষা এখন কেবল ম্যাচ রেফারির রিপোর্টের জন্য। রিপোর্ট হাতে পেলেই তার শাস্তির বিষয়টি পরিষ্কার হবে। এমনটি জানিয়েছে সিসিডিএম।

স্টাম্প ভেঙে ড্রেসিংরুমে ফেরার সময় ফের ক্ষিপ্ত হন সাকিব। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন রেগে তেড়ে যান সাকিবের দিকে। সাকিবও তার সঙ্গে তর্কে জুড়ে দেন। মাঠের উপস্থিত ক্রিকেটার ও স্টাফরা মিলে দুজনকে শান্ত করেন।

পরে অবশ্য সুজনের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব। খবরটি নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার মাসুদ ইকবাল মামুন।

আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি শুরু হয়। আম্পায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন। তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানান।

তখন আরও ক্ষিপ্ত হয়ে যান সাকিব। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে মাটিতে আছড়ে মারেন তিনি।

ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ আবেদন নাকচ করে দেওয়ায় মূলত ক্ষিপ্ত হন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com