শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নতুন এক উচ্চতায় পৌঁছেছেন। লা লিগায় প্রথম ফুটবলার হিসেবে দ্রুততম ৩০০ গোলের রেকর্ড করেছেন পর্তুগিজ যুবরাজ। সঙ্গে সঙ্গে স্প্যানিশ লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩০০ বার জালে বল জড়ানোর কীর্তি গড়েন লিগের হয়ে সম্ভাব্য সবকিছু জেতা এই উইঙ্গার। তার উপরে আছেন কেবল লিওনেল মেসি।
তবে লা লিগায় ৩০০ গোল করতে সিআর সেভেন মেসির থেকে ৪৮ ম্যাচ কম খেলেছেন। মেসি ৩০০ গোল করতে বার্সার হয়ে ৩৩৪ বার মাঠে নামেন। সেখানে রোনালদোর লেগেছে ২৮৬ ম্যাচ।
পাঁচ বারের ব্যালন ডি’অর জেতা রোনালদো প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে বক্সের মধ্যে বল পান। তা থেকে লা লিগায় নিজের ৩০০ তম এবং দলের দ্বিতীয় গোলটি করতে ভুল করেননি সিআর। এর আগে সান্তিয়াগো বার্নাব্যু’তে গেটাফের বিপক্ষে দলের প্রথম গোলটি করেন প্রথম ব্রিটিশ ফুটবলার হয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা গ্যারেথ বেল।
লা লিগায় ৩০০ গোল হলেও রিয়াল মাদ্রিদের হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ৪২৬ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৪৩৫টি। যা লস ব্লাঙ্কোসদের হয়ে সর্বকালের সেরা। এছাড়া পর্তুগিজ যুবরাজ গেটাফের বিপক্ষে সর্বশেষ আট দেখার গোল করার অনন্য কীর্তি গড়েছেন। দলটির বিপক্ষে মোট ১৩ বারের দেখায় ২২ বার লক্ষ্যভেদও করেছেন এই তারকা।