শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

লালমনিরহাটে রুপালী ব্যাংক টি-২০ ক্রিকেটের ফাইনাল

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটে শেখ কামাল ষ্টেডিয়ামে রুপালী ব্যাংক ১ম আন্তর্জাতিক প্রমীলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ এপ্রিল) দুপুরে শেখ কামাল ষ্টেডিয়ামে সিলেট প্রিন্সেস ক্লাব ও বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)র মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিলেট প্রিন্সেস ক্লাব ৮ উইকেটে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি কে পরজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা মহিলা ক্রিড়া সংস্থার সভানেত্রী শাহিন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান। বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার এনএস নাসিরুদ্দিন, রুপালী ব্যাংকের রংপুর ডিভিশনের জিএম মজিবুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদিকা মোহসেনা বেগম মিনা প্রমূখ।
টসে জিতে সিলেট প্রিন্সেস ক্লাব ও বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)ও ব্যাটিং এ পাঠায়। ব্যাট করতে নেমে বিকেএসপি ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে। জবাবে সিলেট প্রিন্সেস ক্লাব মাত্র ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে ৮ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জাহানারা আলম ৪ ওভাওে ১০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
গত সোমবার (২ এপ্রিল) লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং লালমনিরহাট আম্পায়ার্স এন্ড স্কোরাস এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রমীলা টি-২০ ক্রিকেটের উদ্বোধন করা হয়।
খেলায় নেপালের ২টি দল ও বাংলাদেশের লালমনিরহাট, সিলেট, নরসিংদি ও বিকেএসপিসহ মোট ৬টি দল অংশ গ্রহন করে। লালমনিরহাটে প্রথমবারের মত প্রমীলা ক্রিকেট উপলক্ষে জাতীয় দলের খেলোয়ারদের উপস্থিতি ক্রীড়ামোদী ও উদীয়মান খেলোয়ারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান লালমনিরহাটে আন্তর্জাতিক প্রমীলা টি-২০ এই ক্রিকেট টুর্নামেন্ট রুপালী ব্যাংক প্রতিবছর আয়োজন করবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com