শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

লন্ডনে আজ ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন তারেক ও ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে অবস্থান করছেন।

আজ রোববার (১০ জুন) লন্ডন বিএনপির এক ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

উত্তর লন্ডনের হোটেল রয়েল এজেন্সিতে এই ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইফতার পার্টিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।

গত বৃহস্পতিবার রাতে ব্যাংকক থেকে লন্ডনে যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা। শনিবার মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখাও করেন।

বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com