শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
চট্টগ্রাম ব্যুরো ॥
রূপনগর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শোক ও শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আগস্ট নগরীর উত্তর হালিশহরে লিয়াজো অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ মোঃ আবদুল¬াহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ডাঃ দিবাকর দাশ বলেন বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনীদেরকে দেশে এনে ফাঁসি অবিলম্বে কার্যকর করতে হবে এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সঞ্চলনায় ছিলেন রূপনগর সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্বাস উদ্দিন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ নাছির উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, মোঃ লোকমান হোসেন, মোঃ কবির আহমদ মোঃ খোরশেদ আলম, শঙ্কর কুমার দে ও রূপনগর সমাজ কল্যাণ সমিতির সদস্যগণ।