শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

আজ সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন গেট থেকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলটি শুরু হয়। মিছিলটি চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে পথসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বক্তব্য রাখেন।

মিছিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নেতাকর্মীরা স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com