শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

রাতে মুখোমুখি হচ্ছেন সাকিব ও মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলছেন দুই দলের হয়ে। সাকিব খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, আর মোস্তাফিজ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। দুইজনই এবার নতুন দলের হয়ে খেলছেন।

বৃহস্পতিবার হায়দ্রাবাদে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে সাকিব ও ফিজ মুখোমুখি হবেন নিজ নিজ দলের হয়ে।

বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই এবারকার আইপিএল মিশন শুরু করেছে হার দিয়ে। ৭ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ১ উইকেটে হারে রোহিত শর্মার দলটি। মূলত ক্যারিবিয় অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর ব্যাটিং-ঝড়ে বিধ্বস্ত হয়ে যায় মুম্বাই। ওই ম্যাচে ৩ ওভার ৫ বল করে ১ উইকেট নিয়েছেন ফিজ।

অন্যদিকে, ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছে হায়দ্রাবাদ। ৯ এপ্রিলের ওই ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল। এক ওভারে দুই উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিংয়ে ধ্বস নামান সাকিব। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ২৩ রান। তিনি দলটির স্পিন আক্রমণের অন্যতম ভসরা। মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভও।

আইপিএল-এ এর আগে ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। সমান পাঁচবার করে জিতেছে মুম্বাই এবং হায়দ্রাবাদ। এরআগের ৬ আসর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। আর মোস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন গত দুই আসর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com