শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

রাজনীতিতে ভালোবাসার স্থান নেই: ওবায়দুল কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ভালোবাসার কোনো স্থান নেই, রাজনীতি হচ্ছে হিসাবের অঙ্ক।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নে এ কথা বলেন তিনি।

দলের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে করুণা করা, ভালোবাসা দেওয়া, প্রেম করা-এগুলো নেই।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপিকে রাখার সুযোগ নেই। গতবার তারা সেই ট্রেন মিস করেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসলে কী চায়, আমরা সেটা জানতে চাই। বিএনপি কী চায়, সেটা বিএনপি নিজেরাও জানে না।

সেতুমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির নির্মম ও অরাজনৈতিক আচরণ প্রধানমন্ত্রীর সঙ্গে করেছেন। বিএনপি বুঝিয়ে দিয়েছে, তারা সংলাপ ও আলোচনা চায় না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com