বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠঃ ষষ্ঠ দফায় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি শুরুর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন । নির্বাচনের তফসিল বাতিল ও তত্বাবধায়ক সরকারের দাবিতে বাসে আগুন দেয় দুরবৃত্তরা।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিস জানায়, যাত্রাবাড়ীতে বাসে আগুনের খবর পাওয়ার পরই পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুনে পুড়ে যাওয়া বাসটি রাইদা পরিবহনের।

প্রসঙ্গত, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতসহ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com