শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেয়ার প্রতিবাদে জড়িয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালোপতাকা মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মিছিলে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন শতাধিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।
আজ রোববার সকাল ৭টা ৩০ মিনিটে কল্যাণপুর শ্যামলী মহাসড়কে ওই মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিলের দাবিতে নেতা-কর্মীরা কালোপতাকা হাতে সোচ্চার কন্ঠে স্লোগান দিয়ে এগিয়ে যায়।