বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে আজ পদযাত্রা করবে বিএনপি।
শনিবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শুরু হবে এই পদযাত্রা।
এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে।
এর আগে সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।