শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। হাজারো মানুষের স্বপ্নগুলো ধূলিসাৎ করতে সরকার এমনটা করেছে। তিনি স্বামী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, এক পুত্র নির্বাসিত হতে দেখেছেন। গণতন্ত্রের মাকে আমরা আর কারারুদ্ধ দেখতে চাই না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় কিছু হলে সরকারকেই এর দায় নিতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী স্বপ্নে দেখে এই বুঝি তারেক রহমান দেশে আসলো! তাদের মধ্যে খালেদা ভীতিই সবচেয়ে বেশি। আওয়ামী লীগের কাছ থেকে জনগণ আজ দূরে সরে গেছে। শিক্ষার্থীরাও আজ তাদের কাছে থেকে দূরে সরে গেছে। তারা আজ দেউলিয়া হয়ে আগামী নির্বাচনে ইভিএমের ওপর ভর করছে।
ফটোসাংবাদিক শহীদুল ইসলামের আটকের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বুকের রক্ত দিয়ে হলেও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।