বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

যুক্তরাজ্যে প্রবাসী এ্যাথলেট ইমরানুর ঢাকায় এসে ট্রায়াল দিলেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর.কম : বাংলাদেশী বংশোভুত যুক্তরাজ্যের প্রবাসী এ্যাথলেট ইমরানুর রহমান জাতীয় এ্যাথলেটিকস ফেডারেশনের হয়ে দেশে ও বিদেশে খেলার আগ্রহ এবং উৎসাহকে বিবেচনা করে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন তাঁর ট্রায়াল অনুষ্ঠানের আয়োজন করেছে।

ইমরানুর বলেন আমি বাংলাদেশী ‘আমার মা-বাবা বাংলাদেশী। ইমরানুর বলেন আমি বাংলাদেশের হয়ে ট্র্যাকে লড়তে চাই।’ ৫ অক্টোবর ঢাকায় আসা ইমরান মঙ্গলবার ফিরে যাবেন লন্ডনে। ডিসেম্বরে আসবেন সিনিয়র মিটে খেলতে।

লন্ডনে ইলেক্ট্রনিক্স টাইমিংয়ে দৌড়ালেও ঢাকাতে হ্যান্ডটাইমিংয়েই ট্রায়াল দিতে হয় তাকে। লন্ডনে ১০০ মিটার স্প্রিন্টে ১০.২৭ সেকেন্ড এবং ৬০ মিটারে ৬.৬৮ সেকেন্ড। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪০ সেকেন্ড এবং ৬০ মিটারে তিনি সময় নিয়েছেন ৬.৫০ সেকেন্ড। বিকেএসপির সাবেক পরিচালক ও ফেডারেশনের সহসভাপতি ফারুকুল ইসলাম বলেন, ‘ইমরানের ৬০ মিটার স্প্রিন্টের টাইমিং এশিয়ান পর্যায়ের হলেও ১০০ মিটারে কিছুটা পিছিয়ে রয়েছে।

 

শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে হাজির লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। অনুশীলন করলে তার সময় আরও কমবে।’ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘ইমরান নিজের টাইমিংয়ে উন্নতি করতে পারলে আমরা তাকে এশিয়ান ইনডোর গেমস ও বিশ্ব ইনডোর গেমসে পাঠানোর চেষ্টা করবো।

সিনিয়র প্রতিযোগিতায় ইমরান খেলবে আশা করি।’ নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ইমরান। সাফে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিততে চান ১০০ মিটারে। তার কথায়, ‘নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী মালদ্বীপের সাঈদ হাসানের টাইমিং ছিল ১০.৪৯ সেকেন্ড। আর ঢাকায় হ্যান্ডটাইমিংয়ে আমার সময় লেগেছে ১০.৪০।

দুই বছর আগে এ্যাথলেটিকক্স ফেডারেশনে যোগাযোগ করলেও করোনাভাইরাসের কারণে সংযোগটা সেভাবে হচ্ছিল না। এবার ঢাকায় এসেই বিকেএসপিতে ট্রায়াল দিলেন। সেখানে সবার মন জয় করে নিয়েছেন ইমরান।

শনিবার বিকাল সাড়ে ৩টায় এ্যাথলেট ইমরানুর রহমান এর ট্রায়াল পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com