শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ডেভিড ব্লেইন এবং পেন এন্ড টেলারকে অনেকে বিশ্বের নামকরা যাদুকর হিসেবে চিনবেন। কিন্তু ফুটবলের যাদুকর বলতে তো মেসি। শুধু যাদুকর না। অনেকের কাছে মেসি সেরা প্রতিভা, ফুটবলের শিল্লী, ঈশ্বর কিংবা এলিয়েন। মেসি তার প্রমাণ আরো একবার দিলেন।
কিন্তু মেসির তো ইনজুরি ছিল। যে কারণে আর্জেন্টিনা কোচ তাকে নিয়ে কোন ঝুঁকি নেননি। অথচ বার্সা কোচ কেন সেই ঝুঁকিটা নিলেন। এ বিষয়ে মেসির বার্সেলোনা কোচ বলেন, ‘মেসির ইনজুরিটা তখনও ছিল। কিন্তু আমার পরিকল্পনা ছিল মেসিকে অল্প সময় হলেও খেলানো। সে কিছুদিন ধরে খেলার বাইরে। তাই তার মাঠে নামার দরকার ছিল।’
মেসিবিহীন খেলতে নেমে ৫০ মিনিটে দুই গোল হজম করে বার্সেলোনা। এরপর ৫৮ মিনিটে তাকে মাঠে নামান বার্সা কোচ। তবে কি স্পেনের বিপক্ষে মেসিহীন আর্জেন্টিনার মতো হারতে হতে পারে এই শঙ্কায় মেসিকে মাঠে নামান ভালভার্দে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি স্পেন-আর্জেন্টিনার ম্যাচটাকে এর কারণ বলব না।’
দলে মেসির ভূমিকার কথা উল্লেখ করে ভালভার্দে বলেন, ‘মেসি এবং মেসি ছাড়া আর্জেন্টিনা আলাদা এক দল। ক’দিন বাদেই দু’দলেরই চ্যাম্পিয়ন লিগের ম্যাচ আছে তাই দু’দলেরই জয়ের ক্ষুধা ছিল। শেষ পর্যন্ত আমরা সেভিয়াকে রুখতে পেরেছি।’
সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘প্রথমার্ধে খেলাটা ঠিক ছিল। যদিও আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। কিন্তু আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম। তাদের রক্ষনভাগ দারুণভাবে আমাদের আক্রমণ সামলেছে। তবে আমরা ভাগ্যবান যে, ৩-০ গোলে পিছিয়ে যায়নি।
শেষ পর্যন্ত সেভিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লেও এমন পরিস্থিতি কিভাবে সামলাতে হয় কোচের জানা ছিল না বলে জানান। কোচ বলেন, ‘চলতি মৌসুমে আমরা এমন পরিস্থিতিতে একবারও পড়িনি। আমার জানা ছিল না কিভাবে এই পরিস্থিতি সামলাতে হয়। কিন্তু আমরা এমন এক দল যারা খেলা শেষ হবার আগে আশা ছাড়ি না।’